তাড়াশে চাঁদা না পেয়ে জমি দখলের চেষ্টা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল
সিরাজগঞ্জের তাড়াশে চাঁদা না পেয়ে জমি দখলের চেষ্টা মামলার তদন্ত আদালতে দাখিল করেছে তাড়াশ থানা পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে তাড়াশ থানার তালম ইউনিয়নের পান্ডুরা গ্রামের বাসিন্দা মোঃ মফিজ উদ্দিনের ছেলে মোঃ ইলিয়াস হোসেন জিন্নাহ ও তার ভাই ফিরোজ,আনোয়ার,রুহুল আমিন ও বাবলু তাদের নিজ নামের দলিলকৃত জমিতে ফসল আবাদ করে। ইজাহারে উল্লেখিত আসামিরা বাদী ও তার ভাইদের নিকট এই জমির জন্য বিভিন্ন সময় ১০ লক্ষ টাকা চাদা দাবি করে।
বাদী চাদা দিতে অস্বীকার করলে আসামীরা বাদী ও তার ভাইদের সম্পত্তি বেদখল করে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে পায়তারা করে। এই সম্পত্তিতে বাদী ও তার ভাইদের নিকট বাদী আসামীদের চাদা দিতে অস্বীকার করলে ৮-১২-২০২৫ তারিখে ১১টার দিকে বাদী ও তার ভাইদের জমিতে অনাধিকার প্রবেশ করে জমির সরিষা নষ্ট করে ফেলে ও জমি বেদখল করার হুমকী প্রদান করে।বাদী স্বাক্ষীগনকে সাথে নিয়ে আসামীদের বাধা দিতে গেলে আসামিরা ক্ষিপ্ত হয়ে বাদী ও তার ভাইদের উপর লাঠি, ফালা ইত্যাদি অস্ত্র নিয়ে মারপিট করার জন্র আচরণ করে ও প্রাণ নাশের হুমকী প্রদান করে। ১০ লাখ চাদা না দিলে জমি বেদখল দিবে ।
এ বিষয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত তাড়াশ থানার পাঠানো একটি মামলার মামলাটি তদন্তের জন্য আদালত থেকে থানাকে নির্দেশ দেওয়া হলে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ মেহেদী হাসান এর ১১ ফেব্রুয়ারী তারিখে স্বাক্ষরিত ৫৩৫ স্মারকে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন জমা দেয়।
থানা সূত্রে জানা যায়, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ এবং সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে তদন্ত কাজ পরিচালনা করা হয়। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রতিবেদন প্রস্তুত করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মামলার বাদী মোঃ ইলিয়াস হোসেন জিন্নাহ জানান, সে ন্যায়বিচারের প্রত্যাশায় আদালতের শরণাপন্ন হয়েছেন এবং সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে আশা প্রকাশ করেন।
অপরদিকে বিবাদী পক্ষও নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার কামনা করেছেন।
এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী নিরপেক্ষভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করে প্রতিবেদন দাখিল করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি এখন আদালতের এখতিয়ারভুক্ত।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী