সীতাকুণ্ডে শ্বাসনালি কাটা সেই ৭ বছরের শিশু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে শ্বাসনালি কাটা অবস্থায় উদ্ধার সাত বছরের শিশু জান্নাতুল নিসা ইরা মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ।
শিশুটির চাচা মো: রমিজ মঙ্গলবার সকালে মৃত্যুর বিষয়টি সকালের সময়কে নিশ্চিত করেন। তিনি বলেন, দুইদফা ছোট অস্ত্রপাচারের পর কিছুটা শারীরিক উন্নতি হয়। তবে মঙ্গলবার ভোর রাত চারটার সময় হঠাৎ অবস্থানর অবনতি দেখা দিলে ডাক্তাররা ছুটেছুটি করেন । এসময় আইসিইউতে নেওয়ার আগেই মারা যান বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা ।
শিশুটির লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়ার পর ময়নাতদন্ত শেষে বাড়িতে এনে দাফন করা হবে।
উল্লেখ্য গত রবিবার সকালে নানার বাড়ি থেকে নীজ বাড়িতে ফেরার সময় অজ্ঞাতনামা দুর্বৃত্ত শিশুটিকে ১০ কিলোমিটার দূরে সীতাকুণ্ড ইকোপার্কের পাহাড়ে গহীন জঙ্গলে নিয়ে ধর্ষণের পর ছুরি দিয়ে শ্বাসনালি কেটে দেয়। দুপুরে মেয়েটি রক্তাক্ত অবস্থায় হেঁটে পাহাড়ি এলাকা থেকে সড়ক সংস্কারের কাজে থাকা এক্সকাভেটরের চালকের কাছে এসে বাঁচার আকুতি জানায়। এসময় স্থানীয়রা তাকে প্রথমে সীতাকুণ্ড সরকারী হাসপাতালে নিয়ে আসে।পরে খবর পেয়ে স্বজনরা চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় তিনদিন পর আজ শিশুটি মারা যান।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ