ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ৩-৩-২০২৬ দুপুর ১২:২৩

চাঁদপুরের হাইমচর থানা পুলিশের বিশেষ অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। সোমবার (২ মার্চ) রাতে উপজেলার পাড়াবগুলা সাকিনস্থ মালেরহাট যুব সংঘ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— উপজেলার গিয়াস উদ্দিন মোল্লার ছেলে পলাশ মোল্লা (৪৫) এবং হুমায়ুন কাজীর ছেলে মো. রাসেল কাজী (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, হাইমচর থানার অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশনায় এসআই সমীর দাস, এসআই সৌরভ দাস ও এএসআই রিয়াজ উদ্দিনসহ পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মালেরহাট এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ

অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন

কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত