ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়ায় হাঁসের ডিমের দামে ধস, দিশেহারা খামারিরা


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ৩-৩-২০২৬ দুপুর ২:৯

নাটোরের সিংড়ায় ডিমের দাম কমে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে চলনবিলের হাঁস খামারিরা।

আগে ডিমের পাইকারি দাম প্রতি পিস ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হতো। এখন ডিমের দাম কমে গিয়ে বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকায়।

চলনবিলের বৃহত্তম হাঁসের ডিমের হাট সিংড়া গিয়ে দেখা যায়, হাঁসের বাচ্চা ফোটানোর জন্য হ্যাচারির বড় ডিম বিক্রি হচ্ছে ১০ টাকা পিস আর ছোট ডিম বিক্রি হচ্ছে ৮ থেকে ৯ টাকা পিস।

হাঁস খামারী জাহিদ হাসান জানান, ডিমের দাম এত কম যে আমরা খামারি লোকশানে পড়ে গেছি।এই ভাবে যদি ডিমের দাম চলতে থাকে তাহলে অনেক বড় ক্ষতি হবে আমাদের। সকল খাবারের দাম বৃদ্ধি অথচ ডিমের দাম কম।ডিমের দাম এরকম চলতে থাকলে আমরা আর হাঁস পালন করতে পারবো না। এক মাস আগে ডিমের দাম ছিলো ১৫ থেকে ২০ টাকা এখন ডিমের দাম পাচ্ছি ৭/৮ টা ডিমের পাইকার শহিদুল জানান,বেচাকেনা কম, আমদানি বেশি,গরম পরতেছে,মানুষ খাচ্ছে কম এই জন্য ডিমের দাম কম। তবে আশা করছি অল্প দিনের মধ্যে এ বাজার থাকবে না। আগের দামে ডিম বিক্রি হবে।

চলনবিল ডিমের আড়ৎদার ওহাব জানান, রমজান উপলক্ষে ডিমের দাম কম,খামারিরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে পরিমান খাবারের দাম সেই হিসাবে ডিমের দাম খুবই কম। এই ডিম সর্বনিন্ম ১২/১৫ টাকা পিস বিক্রি হওয়ার কথা, কিন্ত এই ডিম বিক্রি হচ্ছে ৮/৯ টাকা এবং বড় ডিম বিক্রি হচ্ছে ১০ টাকা পিস।

সিংড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম বলেন, “পোল্ট্রি ডিমের উৎপাদন ও সরবরাহ বেড়ে যাওয়ায় বাজারভিত্তিক এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটি সাময়িক। আশা করছি দ্রুতই খামারিরা ন্যায্য দাম ফিরে পাবেন।”

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক