ঈদ সামগ্রী বিতরণ করলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঈদ সামগ্রী বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।
মঙ্গল সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় হতদরিদ্র সহস্রাধিক পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় পার্বত্য মন্ত্রী বলেন, সমাজের অসহায় ও হতদরিদ্রদের কল্যাণে সকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, পাহাড়ের হতদরিদ্র জনগোষ্ঠী যাতে উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদ ফিতর যাতে উদযাপন করতে পারে সেজন্য দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে।
এ সময় বিএনপি নেতা মানস মুকুর চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী সাহাব উদ্দিন, মসজিদের ঈমাম মাওলানা হারুন, হাফেজ মোঃ আফসার উদ্দিন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পার্বত্য মন্ত্রী আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল মানুষের কল্যাণে কাজ শুরু করেছে। তারই আলোকে পাহাড়ে বসবাসরত পাহাড়ী বাঙ্গালীসহ সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও শান্তিপুর্ণ সহাবস্থান নিশ্চিত করতে আমরা কাজ করছি।
আগামীতে সকল সম্প্রদায়ের মানুষের সামাজিক উৎসব গুলো সার্বজনীন ভাবে পালিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন