ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মনপুরার মেঘনায় দুই মাসের নিষেধাজ্ঞা, অনিশ্চয়তায় জেলে পল্লীর জীবন


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ৩-৩-২০২৬ দুপুর ১২:৩৪

ভোলার মনপুরা উপজেলায় ইলিশের প্রধান প্রজনন ক্ষেত্র রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাসব্যাপী মাছ ধরার নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। সরকার ঘোষিত এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন নদ-নদীর নির্ধারিত অভয়াশ্রম এলাকায় সব ধরনের মাছ ধরা বন্ধ রয়েছে। এর প্রভাব পড়েছে জেলে পরিবারগুলোর জীবনে।
বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে প্রতি বছর নির্দিষ্ট সময় অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ থাকে। এ সময় জেলেদের নদীতে নামা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়।
মনপুরা উপজেলা মৎস্য অফিসের তথ্যমতে, উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ১৬,২৪৩ জন। এর মধ্যে সক্রিয়ভাবে নদীতে মাছ ধরেন প্রায় ৬,৫০০ জন। দুই মাসের নিষেধাজ্ঞায় এসব জেলে ও তাদের পরিবার পড়েছেন চরম আর্থিক সংকটে।
মনপুরার হাজীরহাট, সোনারচর, দাসের হাটসহ বিভিন্ন জেলেপাড়ায় দেখা গেছে ভিন্ন চিত্র। ঈদকে সামনে রেখে যখন অন্যরা কেনাকাটায় ব্যস্ত, তখন জেলে পরিবারগুলো চিন্তায় দিন কাটাচ্ছেন। অনেকের ঘরে পর্যাপ্ত খাদ্য মজুদ নেই, নেই বিকল্প আয়ের ব্যবস্থাও।
স্থানীয় জেলেরা জানান, নিষেধাজ্ঞার সময় সরকারিভাবে চাল সহায়তা দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। পরিবার-পরিজন নিয়ে দুই মাস সংসার চালানো কঠিন হয়ে পড়ে। বিশেষ করে ঈদের আগে সন্তানদের নতুন পোশাক ও নিত্যপ্রয়োজনীয় খরচ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা।
উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক জানিয়েছে, নিবন্ধিত জেলেদের তালিকা অনুযায়ী ৬৫০০ জন জেলেকে দুই ধাপে ৪০ কেজি করে ৮০ কেজি ভিজিএফের চাল বিতরণ করা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় নদীতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও জেলে পরিবারগুলোর জন্য বিকল্প কর্মসংস্থান ও পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করা জরুরি। তা না হলে প্রতিবছর একই সময়ে মানবিক সংকটে পড়তে হবে মনপুরার হাজারো জেলে পরিবারকে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত