ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১৩-১-২০২৬ বিকাল ৫:১৬

যশোরের অভয়নগরে কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা উৎপাদনের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে ৭৪টি অবৈধ কয়লা তৈরির চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের আমতলা ও সোনাতলা গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চুল্লিগুলো ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। তিনি জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা উৎপাদন করা হচ্ছিল, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। অভিযানে এক্সকাভেটর (ভেকু) মেশিন ব্যবহার করে আমতলা ও সোনাতলা গ্রামের মোট ৭৪টি চুল্লি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, সিদ্ধিপাশা ইউনিয়নের বিভিন্ন স্থানে থাকা শতাধিক অবৈধ চুল্লি চিহ্নিত করা হয়েছে। এসব চুল্লির বিরুদ্ধেও পর্যায়ক্রমে অভিযান চালানো হবে। একই সঙ্গে চুল্লির মালিকদের বিরুদ্ধে প্রচলিত পরিবেশ আইন অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভিযানকালে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সৌমেন মৈত্র, পরিদর্শক জাহিদ হাসান, হিসাবরক্ষক মিজনুর রহমান, অভয়নগর থানা পুলিশ, আনসার সদস্য এবং নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা। উল্লেখ্য, এর আগে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে একাধিকবার অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদনের চুল্লির বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরবর্তীতে বায়ুদূষণ রোধ ও পরিবেশ সুরক্ষার স্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়।

Aminur / Aminur

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি

নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ

ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, কোনাবাড়ী বাসিন্দা গ্রুপের এডমিন গ্রেফতার