ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

বিশ্বের সবচেয়ে বড় কড়াইয়ে কুড়িগ্রামে এক লাখ মানুষের ইফতার


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৩-২০২৬ বিকাল ৫:৩৬

বিশ্বের সবচেয়ে বৃহৎ কড়াই কুড়িগ্রামে। যার  আয়তন  ৭শত ৭০ বর্গফুট,  ব্যাস ৩১ দশিক ৫ ফুট। আর এর গভীরতা ৪ দশমিক ৫ ফুট। স্থানীয়ভাবে লোহার তৈরী কড়াইটিতে এক লাখ মানুষের জন্য ইফতারীর আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠন। 
শনিবার ( ১৪ মার্চ)  দুপুরে সদর উপজেলার হলোখানা ইউনিয়নে অবস্থিত ফাউন্ডশনের ক্যম্পাসে ইফতার আয়োজনের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুলল হাবিব দুলু। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব,জেলা বিএনপির সদস্য ও হলোখানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উমর ফারুক, 
হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা,  স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ । 

গরু আর খাসির মাংস দিয়ে আলাদা আলাদা তেহেরি সেই সাথে ছোলা বুট জিলাপি সিদ্ধ ডিম রয়েছে ইফতারের আয়োজনে।
তাদের রান্না করা ইফতার কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বিভিন্ন মসজিদ ও পাড়া মহল্লার মুসল্লীদের মাঝে বিতরন করা হয়। 

এসময় ত্রাণ ও দুর্যোগ  মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন 
শুধু পবিত্র রমজান মাসে নয়  যে কোন দুর্যোগে জেলার  দুস্থ অসহায় মানুষকে খাদ্য সরবরাহ করতে পারবে।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর জামাল উদ্দিন বলেন এই কড়াইয়ে খাবারের স্বাদ পুষ্টিগুন ঠিক রাখা যায় অন্যদিকে উপকরনও সাশ্রয় হয়।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার