ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম বন্দরে ইনল্যান্ড মাষ্টার পদে পদোন্নতিতে অনিয়মের অভিযোগ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৪-৩-২০২৬ বিকাল ৫:৫

চট্টগ্রাম বন্দরে "লস্কর" পদ থেকে "ইনল্যান্ড মাষ্টার" পদে পদোন্নতি দিতে অনিয়মের অভিযোগ ওঠেছে। বন্দরের কতিপয় অসৎ কর্মকর্তার তৎপরতা ও অনৈতিক লেনদেনের মাধ্যমে এই অনিয়ম বেহবান হচ্ছে বলে খবর পাওয়া গেছে। এনিয়ে সংশ্লিষ্ট দপ্তরেও চলছে তীব্র সমালোচনা।  

 জানা যায়, তৌহিদুল ইসলাম নামের এক ব্যক্তি চট্টগ্রাম বন্দরে লস্কর পদে কর্মরত আছে । পদোন্নতি পেতে বেশ কয়েক বছর যাবত উপরস্ত কর্মকর্তাদের কাছে দৌড়ঝাঁপ করে যাচ্ছে। এদিকে তৌহিদুল ইসলাম যে "ইনল্যান্ড মাষ্টার" পদে পদোন্নতি নিবেন তারও কোনো সনদ নেই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। গত কয়েকদিন ধরে বন্দর ভবনে এনিয়ে চলছে কানাঘুষা। 

চট্টগ্রাম বন্দরের কর্মরত তৌহিদুল ইসলামের, ৩য় শ্রেনীর ইনল্যান্ড মাষ্টার যোগ্যতা সনদ পরীক্ষার জন্য যে সমস্ত কাগজপত্রাদি প্রয়োজন তা তার নেই।  নৌপরিবহন অধিদপ্তরে যেসব কাগজপত্র জমা করেছে তা ভুয়া ও জালিয়াতির মাধ্যমে বানানো বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে। সূত্র জানায়,  সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তার প্রমাণ হিসেবে বলা হয়েছে,  মো. তৌহিদুল ইলাম ২২/১০/২০১৩ইং তারিখে চট্টগ্রাম বন্দরে লস্কর পদে নৌ-বিভাগে যোগদান করে উক্ত কর্মচারী দপ্তরাদেশ নামা নং: ৭৭/২০১৪, তারিখ ০৩/০৪/২০১৪ অদেশের বলে ইঞ্জিন ড্রাইভারের অধীনে ক্লিনারের যাবতীয় কাজে যোগদান করেন, সুতরাং উক্ত কর্মচারী অভ্যন্তরীন জাহাজ (লোক নিয়োগ, পরীক্ষা গ্রহণ ও সার্টিফিকেট প্রদান) বিধিমালা ২০০১ অনুযায়ী ৩য় শ্রেনীর ইনল্যান্ড মাষ্টার যোগ্যতা সনদ পরীক্ষায় অংশগ্রহণ করার ক্ষমতা বা এখতিয়ার নাই বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

এসব বিষয় নিয়ে সম্প্রতি নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।  গত ৪ মার্চ ২৬ তারিখ চট্টগ্রাম বন্দর পরিচালক প্রশাসন ওমর ফারুক কর্তৃক স্বাক্ষরিত স্বারক নং- ১৮,০৪,০০০০,১৮১,০১১,০৬১-২০২১/৬৬ তৌহিদুল ইসলাম ইনল্যান্ড মাষ্টার -৩য় শ্রেণী পদোন্নতি বিষয়ে পত্র পাঠান  । ইনল্যান্ড মাষ্টার যোগ্যতা সনদ না থাকা সত্ত্বেও পদোন্নতি পাওয়ার বিষয়ে জানতে বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ওমর ফারুকের মুঠো ফোনে জানান একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত,পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৭

মান্দায় হানিট্র্যাপে ফেলে ‘নগ্ন ভিডিও’ ধারণ, নারীসহ গ্রেপ্তার ৩

এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বিভাগের মধ্যে শীর্ষে পিরোজপুর

​কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িসহ দেশের তিনটি গ্রাম ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপায় কালাজ্বর চিকিৎসার আনুষ্ঠানিক নতুন যাত্রা শুরু

বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিযোগের জবাব গোপন রাখা নিয়ে বিতর্ক: তথ্য না দেওয়ায় ক্ষোভ

টুঙ্গিপাড়ায় বৃষ্টিতে চুইয়ে পড়া ভাঙা ঘরে নবজাতকের জন্ম

অবহেলিত ‘হাকালুকি উপস্বাস্থ্য কেন্দ্র’ চিকিৎসা সেবা বঞ্চিত হাওরপারের অর্ধলক্ষাধিক বাসিন্দারা

কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাস করেনি কেউ

বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

বাঘায় এমপি আবু সাইদ চাঁদকে যৌথ সংবর্ধনা প্রদান

চাঁদপুরে হাসপাতাল থেকে মাদকসহ চিকিৎসক গ্রেপ্তার