ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গজারিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৩-২০২৬ দুপুর ৪:৪৫

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে অসহায় ও নিম্নআয়ের ২০০ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গজারিয়া ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ছোট রায়পাড়া খেলার মাঠে এ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শনিবার (১৪ মার্চ) ২৪ রমজান সকাল সাড়ে ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিদার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকো ফুট কালার অ্যান্ড এরোমা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গজারিয়া সচেতন সমাজের সহ-সভাপতি নজরুল ইসলাম শেখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার দিদার আলম বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই গজারিয়া ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা আইভী, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব বেপারী, গজারিয়া উপজেলা যুবদলের সদস্য আলী আহমেদ রনি, বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুম ঢালী, বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওয়াসকুরনী বিপুল এবং ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে এলাকার শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয়রা এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত