বরগুনায় ফসলি জমির মাটি ইটভাটায়, অপসারণের দাবি স্থানীয়দের
বরগুনার সদর উপজেলার ১ নং বদরখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের জরিমানা সত্ত্বেও ইটভাটার মালিকরা বারবার একই কাজ করে যাচ্ছে।
জানা গেছে, মেসার্স সুলতান এন্টারপ্রাইজ নামে একটি ইটভাটা সেখানে পরিচালিত হচ্ছে। ভাটাটির লাইসেন্স নম্বর ০১/২০২০ এবং এটি জিক-জ্যাগ পদ্ধতিতে পরিচালিত হয়। ইটভাটার মালিক মোঃ সুলতান হাওলাদারের কাছ থেকে আমতলীর আরেক ইটভাটা মালিক নুূরউদ্দিন ভাড়ায় ভাটাটি পরিচালনা করছেন বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, আশপাশের ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছে, যার ফলে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি কৃষকরা ক্ষতির মুখে পড়ছেন। তারা দ্রুত এসব ইটভাটা অপসারণের দাবি জানিয়েছেন।
স্থানীয়রা আরও বলেন, প্রশাসন মাঝে মাঝে অভিযান চালিয়ে জরিমানা করলেও তাতে কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। জরিমানা দিয়েই আবার আগের মতো মাটি কাটা শুরু করেন ইটভাটার মালিকরা।
অন্যদিকে ইটভাটার মালিকদের দাবি, ইট তৈরির জন্য প্রয়োজনীয় মাটি সংগ্রহ করা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাদের ভাষ্য, “মাটি না পেলে ইটভাটা চালানো সম্ভব নয়, তাহলে আমরা মাটি কোথায় পাবো?”
এ ধরনের দৃশ্য শুধু একটি ইটভাটায় নয়—বরগুনার প্রায় প্রতিটি ইটভাটাতেই একই চিত্র দেখা যাচ্ছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফসলি জমির মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ