ময়মনসিংহে ন্যাশনাল ডক্টরস ফোরামের জাকাত প্রকল্পে সেলাই মেশিন বিতরণ
মানবিক সহায়তা ও দরিদ্র জনগোষ্ঠীর স্বাবলম্বীকরণে কাজ করে যাচ্ছে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সেই ধারাবাহিকতায় জাকাতভিত্তিক স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় হতদরিদ্র, বিধবা ও অসচ্ছল পরিবারের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম।
শনিবার ( ১৪ মার্চ) ময়মনসিংহ মহানগরের ইনোসেন্ট চাইল্ড স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল। তিনি সুবিধাভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আনোয়ার হোসেন, চরপাড়া সাংগঠনিক থানা আমীর প্রভাষক মাওলানা মোঃ শফিকুল ইসলাম এবং সেক্রেটারি ডা. আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, জাকাত শুধু দান বা সহানুভূতির বিষয় নয়; এটি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। দরিদ্র ও অসহায় মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে তাদের স্বাবলম্বী করে তোলাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য।
আয়োজকরা জানান, জাকাতভিত্তিক স্বাবলম্বীকরণ প্রকল্পের মাধ্যমে দরিদ্র ও কর্মক্ষম নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হচ্ছে, যাতে তারা ঘরে বসেই সেলাই কাজ করে আয় করতে পারেন। এতে তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নেও অবদান রাখতে পারবেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সুবিধাভোগীরা এই উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রাও এমন মানবিক ও কর্মমুখী উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত