ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৫-১১-২০২৫ দুপুর ৪:২৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল–১ আসনে মঙ্গলবার দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। সকালেই তিনি কলাবাড়িয়া বাজার থেকে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচার–প্রচারণা শুরু করেন। পরে কলাবাড়িয়া ইউনিয়ন অফিসে গিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সারাদিনের মাঠপর্যায়ের কাজে দিকনির্দেশনা দেন।

পরে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় ও সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। এলাকার দীর্ঘদিনের অবহেলা, উন্নয়ন ঘাটতি, স্থানীয় সমস্যা ও মানুষের প্রত্যাশা সম্পর্কে সরাসরি মতামত নেন তিনি।
ভোটারদের মতামত ও চাহিদাকে ভিত্তি করে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণের অঙ্গীকার করেন মাওলানা কায়সার। সড়ক–যোগাযোগ উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি সহায়তা বৃদ্ধি, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি—এই খাতগুলোকে তিনি অগ্রাধিকার দেওয়ার কথা জানান।

তার গণসংযোগকে ঘিরে কলাবাড়িয়া ইউনিয়নে সারাদিন ছিল উৎসবমুখর পরিবেশ। শোভাযাত্রা, স্লোগান ও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা সূরাহ সদস্য হাফেজ মোঃ জাকারিয়া, উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলাম, উপজেলা সূরাহ কর্মপরিষদের সদস্য মোঃ দবিরউদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ আমির হামজা, কলাবাড়িয়া ইউনিয়নের আমির মোঃ জবেদ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্থানীয় নেতারা জানান, ধারাবাহিক মাঠপর্যায়ের সক্রিয় প্রচারণা মাওলানা কায়সারের পক্ষে ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস