পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় মনোনীত প্রার্থী এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় মনোনীত প্রার্থী আমার বাংলাদেশ পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মেজর আব্দুল ওহাব মিনার। রবিবার দুপুরে পটুয়াখালীর পুলিশ মার্কেটস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় জামায়াত ইসলামী সমর্থিত প্রার্থী ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহাসান, খেলাফত মজলিস সমর্থিত প্রার্থী মোহাম্মদ সাইয়েদুর রহমান সহ জোটের অন্যান্য শরীক দলের নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। জোটবদ্ধ হয়ে নির্বাচন করার কারণে এ সময় জামায়াতে ইসলামী এবং খেলাফত মজলিস সমর্থিত প্রার্থী দ্বয় তাদের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে আমার বাংলাদেশ পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাঃ আব্দুল ওহাব মিনারের পক্ষে কাজ করে নির্বাচনে বিজয় নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় আবদুল ওহাব মিনার বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৫০ টি আসন ফাঁকা রাখা হয়েছে। এখনো আলোচনার সময় আছে বলে জানান তিনি। এছাড়া নির্বাচন কালীন সময়ে সতর্কতার সাথে সংবাদ পরিবেশনের জন্য সংবাদ কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন
কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা