নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার নৈয়াইর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ল্যাব সহকারী নিয়োগকে কেন্দ্র করে ওঠা অনিয়মের অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে অভিযোগকারী মাহবুবুর রহমান কুমিল্লা জেলা প্রশাসকের বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়ে অভিযোগ প্রত্যাহারের অনুরোধ জানান।
এর আগে গত ১৭ নভেম্বর মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন মিয়াজী এবং ম্যানেজিং কমিটির সভাপতি মো. মহসিন উদ্দিন গাজীর বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ করেন তিনি। অভিযোগটি জেলা প্রশাসনের নথিভুক্ত হয় (অভিযোগ নং- ২১৬৯১)।
লিখিত প্রত্যাহার আবেদনে অভিযোগকারী উল্লেখ করেন, “নৈয়াইর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ল্যাব সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের যে অভিযোগ করা হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা। তাই পূর্বে করা অভিযোগটি আমি প্রত্যাহার করে নিচ্ছি।”
একই দিন দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোতে ‘নিয়োগে অনিয়মের অভিযোগ’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই খবর প্রকাশের পরপরই অভিযোগকারী তার অভিযোগ প্রত্যাহারের আবেদন করেন বলে জানা গেছে।
অভিযোগ প্রত্যাহারের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওঠা অনিয়মের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি হয়। মাদ্রাসা সংশ্লিষ্টরা জানান, মাদ্রাসা পরিচালনা পর্ষদ অত্যন্ত সুনামের সাথে সচ্ছতার ভিত্তিতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অভিযোগটি প্রত্যাহারের ফলে প্রতিষ্ঠানটির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে আরও সচ্ছতার প্রমাণ মিললো।
দৈনিক সকালের সময় এর অনুসন্ধানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য, মাদ্রাসার সুনাম ধ্বংস করতে কয়েকজন ব্যক্তি মাহবুবুর রহমানকে কুমিল্লা জেলা প্রশাসকের বরাবর মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ করতে উদ্বুদ্ধ করেন কিন্তু মাহবুবুর রহমান তার ভুল বুঝতে পেরে তার অভিযোগটি প্রত্যাহারের আবেদন করেন বলে জানিয়েছেন মাহবুবুর রহমান।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ