আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত
নওগাঁর আত্রাইয়ে মাছবাহী মিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক সেনা সদস্য নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার চৌরবাড়ি নামক স্থানে।
জানা যায়, নাটোরের নলডাঙ্গা উপজেলার দুর্লোভপুর গ্রামের মোতালেব হোসেন বাবুর ছেলে বায়েজিদ হোসেন (২৭) মোটরসাইকেল যোগে আত্রাই উপজেলার ভবানীপুর গ্রামে শ^শুরবাড়ি যাচ্ছিলেন।
পথিমধ্যে চৌরবাড়ি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মাছবাহী মিনি ট্রাকের সাথে ধাক্কা লাগলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। বায়েজিদ হোসেন একজন সেনা সদস্য। কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এদিকে সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে নিহতের পিতা মোতালেব হোসেন বাবু সোমবার রাতে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেছেন। আত্রাই থানার ওসি বলেন, ঘটনার পর থেকে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান