দুর্গাপুরে চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, দুর্ভোগে ৫৬ হাজার গ্রাহক
রাজশাহীর দুর্গাপুরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে প্রায় ৫৬ হাজার গ্রাহক অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। এ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করা হলেও বিদ্যুৎ বিভাগ কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না। এখানে ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেক সময়ও গ্রাহকরা বিদ্যুৎ পাচ্ছেন না। এতে আমন ধান চাষিরা সেচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। ভয়াবহ লোডশেডিংয়ের কারণে বাসাবাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠানে ভোগান্তিতে পড়েছেন মানুষ। বিদ্যুতের অভাবে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনাও। এমন পরিস্থিতিতে জনমনে অসন্তোষ দেখা দিয়েছে।
এ উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ৫৬ হাজার গ্রাহকের ১৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে অর্ধেকের কম মাত্র ৮ মেগাওয়াট। ফলে দেখা দিয়েছে মাত্রাতিরিক্ত লোডশেডিং। এদিকে, লোডশেডিং ও অনাবৃষ্টিতে সেচ সঙ্কটে আমনের ফলন বিপর্যয়ের শঙ্কায় রয়েছেন চাষিরা। এছাড়াও চার্জার ব্যাটারিচালিত ভ্যান ও অটোচালকরা পড়েছেন বিপাকে। রাতের অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় গাড়িতে চার্জ দিতে না পেরে রাস্তায় গাড়ি নামাতে পারছেন না তারা।
আমনচাষিরা জানান, বৃষ্টির পানিতে আমন রোপণ করলেও এখন অনাবৃষ্টিতে চরম বেকায়দায় পড়েছেন তারা। ঘন ঘন লোডশেডিংয়ে আমনের জমিতে সেচ দিতে পারছেন না। দিন ও রাতে দফায় দফায় লোডশেডিং হচ্ছে। এক ঘন্টা বিদ্যুৎ পাওয়া গেলে ৪ থেকে ৬ ঘন্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না।
অন্যদিকে ব্যাটারিচালিত গাড়ির চালকরাও রয়েছেন ভোগান্তিতে। গাড়িতে চার্জ দিতে না পারায় সড়কে গাড়ি নামাতে পারছেন না তারা। ফলে সীমাহীন দুভোর্গ পোহাতে হচ্ছে সবাইকে। উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের অটোরিকসাচালক সালাউদ্দিন হোসেন জানান, লোডশেডিংয়ের কারণে ঠিকমতো অটোরিকসার ব্যাটারি চার্জ করতে পারছেন না। এতে তাদের আয় কম হচ্ছে।
উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামের বাসিন্দা রানা হামিদ বলেন, কয়েক দিন ধরে রাতে তার এলাকায় প্রায় অর্ধেক সময় বিদ্যুৎ থাকে না। রাতের শেষভাগে বিদ্যুতের দেখা মিললেও সকালে আবার চলে যায়। দীর্ঘক্ষণ পর দুপুরে বিদ্যুৎ এলেও কিছুক্ষণ থেকে আবার চলে যায়।
দুর্গাপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মাহাবুর রহমান জানান, দুর্গাপুর উপজেলার ৫৬ হাজার বিদ্যুৎ গ্রাহকের জন্য ১৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। কিন্তু বরাদ্দ পাওয়া যাচ্ছে মাত্র ৮ মেগাওয়াট। ফলে চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় লোডশেডিং হওয়াটা স্বাভাবিক।
এমএসএম / জামান
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু