ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত, আহত ৫


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১১-৯-২০২৪ দুপুর ১২:১২

নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় মিরান শেখ (৩০) ও জিয়াউর শেখ (৪০) নামে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরমল্লিকপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত মিরান শেখ ও জিয়াউর শেখ উপজেলার চরমল্লিকপুর গ্রামের মৃত সামাদ শেখের ছেলে। লোহাগড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মাহমুদ গ্রুপ ও ফেরদৌস গ্রুপের সঙ্গে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে ফেরদৌস গ্রুপের মিরান ও জিয়াউর শেখ মাঠের দিকে যাচ্ছিলেন। পথে আয়য়ুবের দোকানের সামনে পৌঁছলে পূর্ববিরোধের জেরে মাহমুদ গ্রুপের লোকজন তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তাদের ঠেকাতে গিয়ে ফেরদৌস গ্রুপের আরো ৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মিরান ও জিয়াউর শেখকে মৃত ঘোষণা করেন।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ