নিয়ামতপুরের শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ তুলে তা অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের এলাকাবাসী। বুধবার ( ১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের মেইন গেটের সামনে আধাঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিকের পদত্যাগ দাবি করা হয়। হাসানুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রভাষক একেএম খলিলুর রহমান, ইউনুস সরকার, সুমন, কামাল, শাহিন, আলাউদ্দিন, ওয়ালিদ, শিহাবসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, রফিকুল একজন ভোটচোর, ভূমিদস্যু, চাঁদাবাজ, সন্ত্রাসী, জমি ও খাল জবরদখলকারী । এছাড়া খাস পুকুর, টিসিবি পণ্য ও চাকরির প্রলোভনে টাকা আত্মসাৎ এবং বিভিন্ন প্রকল্প জালিয়াতি, অন্যায়-অত্যাচার এবং খাল দখল করে নিজ বাড়ি নিমার্ণসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে তুলে চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের দ্রুত অপসারণ দাবি করেন তারা।
বক্তরা আরো বলেন, ১৫ বছর আগে রফিকুল ছিলেন একজন ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী। বতর্মানে তিনি শত শত কোটি টাকার মালিক। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তিনি ৪০০ বিঘা জলাশয় ভোগদখলে রেখেছিলেন।
এমএসএম / জামান
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন