ধামরাইয়ে নিখোঁজের ১২ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
ঢাকার ধামরাইয়ে নিখোঁজের ১২ দিন পর ঈদ্রিস আলী (৮০) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের মাখুলিয়া এলাকার একটি পুকুরপাড় থেকে অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার করা হয়।
ঈদ্রিস আলী উপজেলার কুল্লা ইউনিয়নের মাখুলিয়া গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে ও কুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার বাবুল হোসেনের বাবা।
জানা গেছে, প্রায় ১২ দিন আগে নিখোঁজ হন ঈদ্রিস আলী। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। দুপুরের দিকে অর্ধগলিত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন গ্রামবাসী।
এ বিষয়ে ধামরাই থানার এসআই নাসির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
T.A.S / জামান
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত
মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা
গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত
নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা
কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা
যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন
নাগরপুরে কিশোর গ্যাং এর প্রধান অমিওসহ ৪ জন গ্রেপ্তার
Link Copied