ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

১০ লাখ ভিডিও মুছে ফেলল ইউটিউব


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৬-৮-২০২১ দুপুর ১২:৫২

করোনা মহামারী নিয়ে বিভ্রান্তকর তথ্য ছাড়ানোর দায়ে ১০ লাখের অধিক ভিডিও সরিয়ে ফেলেছে ইউটিউব। বুধবার (২৫ আগস্ট) ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

গুগলের মালিকানাধীন প্রতিষ্ঠানটি জানায়, অনেক দেশের রাজনৈতিক নেতা করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা নিয়ে ভুল তথ্য প্রচার করে, যার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইউটিউব তার এক ব্লগ পোস্টে জানায়, করোনা নিয়ে সচেতনতামূলক বার্তা প্রচারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থার গাইডলাইন অনুসরণ করতে হবে। কিন্তু অনেকে আছেন এর কিছুই অনুসরণ না করে নিজের ইচ্ছামতো মনগড়া তথ্য শেয়ার করে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা নেহাল মোহন বলেন, যেসব ভিডিও বিশ্বব্যাপী মানুষের জন্য ক্ষতিকর সেসব ভিডিও ইউটিউব থেকে সরিয়ে ফেলতে নির্দেশনা দেওয়া আছে। ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ১০ লাখ ভিডিও সরিয়ে ফেলা হয়েছে। এসব ভিডিওগুলো করোনা নিয়ে মিথ্যা তথ্য এবং করোনা নিরাময় নিয়ে অবৈজ্ঞানিক চিকিৎসার করা প্রচার করেছে।

যদিও প্রতি তিন মাস পর পর ইউটিউব ১০ মিলিয়ন (১ কোটি) ভিডিও তাদের প্লাটফর্ম থেকে সরিয়ে দেয়। এর মধ্যে অধিকাংশ ভিডিও থাকে, যা ১০ বারের কম দেখা হয়।

জামান / জামান

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন