পুকুরে ডুবে প্রাণ গেল শেকৃবি শিক্ষার্থীর
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কেন্দ্রীয় পুকুরে গোসল করতে নেমে পল্লব কুণ্ডু নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে ৫০ মিনিট নিখোঁজ থাকার পর তাকে উদ্ধার করা হয়। পল্লব কৃষি অনুষদের ৭৯তম ব্যাচ অর্থাৎ ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
সহপাঠীদের সাথে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণা মাঠে ব্যবহারিক ক্লাসের অংশ হিসেবে বিকেল ৩টায় গ্রুপভিত্তিক বীজতলা তৈরি করতে যার শিক্ষার্থীরা। বীজতলা তৈরি শেষে গোসল করতে নামার কিছুক্ষণ পর বন্ধুরা পল্লবকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে প্রায় ৫০ মিনিট পর তাকে পুকুর থেকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পর্যবেক্ষণ শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ আবুল বাসার বলেন, খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটেছে। কোনোভাবেই মেনে নেয়ার মত নয়। তথ্য পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। আমি উপস্থিত থাকার ৩০ মিনিট পরে ওকে পাওয়া যায় এবং পরবর্তীতে নিকটস্থ সোরওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করলেও পল্লব কুণ্ডকে বাঁচানো সম্ভব হয়নি। আমরা ওর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এই নিয়ে গত ১৭ দিনে বিশ্ববিদ্যালয়ের পুকুরে এটা দ্বিতীয় মৃত্যুর ঘটনা। আমরা পুকুরটিকে সিলগালা করার সিদ্ধান্ত নিয়েছি।
এমএসএম / জামান
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি