ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ক্যাডারবহির্ভূত সহকারী ও সিনিয়র সহকারী এবং উপসচিব পদে পদোন্নতির দাবি


আবিদ হাসান photo আবিদ হাসান
প্রকাশিত: ১১-৯-২০২৪ রাত ১০:১৩

বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর একটি আবেদন জমা দিয়েছে। এই আবেদনে সহকারী ও সিনিয়র সহকারী সচিব পদে কর্মরত ক্যাডারবহির্ভূত কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

মো. আবদুল খালেক (আহ্বায়ক) ও মো. শফি উদ্দিন শেখ (সদস্য সচিব) স্বাক্ষরিত এ আবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালের বাংলাদেশ সচিবালয় (ক্যাডারবহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা অনুসারে সহকারী সচিব পদে ৫ বছর এবং সিনিয়র সহকারী সচিব পদে ৩ বছর পূর্ণ হলে তাদের যথাক্রমে সিনিয়র সহকারী সচিব এবং উপসচিব পদে পদোন্নতি পাওয়ার কথা। তবে প্রয়োজনীয় পদ সংরক্ষণের অভাবে এবং অন্যান্য প্রশাসনিক জটিলতার কারণে এই কর্মকর্তাদের যথাসময়ে পদোন্নতি প্রদান করা হচ্ছে না। এর ফলে অনেক কর্মকর্তা একই পদে দীর্ঘদিন ধরে কাজ করছেন, যা তাদের কর্মস্পৃহা নষ্ট করছে।

আবেদনে বলা হয়েছে, কিছু কর্মকর্তা ৫ বছর ধরে সহকারী সচিব পদে কাজ করলেও তাদের পদোন্নতি প্রদান করা হয়নি এবং একই ভাবে সিনিয়র সহকারী সচিব পদে ৩ বছর অতিক্রম করেও পদোন্নতি পাচ্ছেন না। এ অবস্থায় আবেদনকারীরা যেসব কর্মকর্তা অযৌক্তিকভাবে পদোন্নতি বঞ্চিত হয়েছেন তাদের দ্রুত পদোন্নতি প্রদানের জন্য অনুরোধ জানিয়েছেন।

তারা উল্লেখ করেছেন, প্রয়োজনীয় সংখ্যক সুপারনিউমেরারী পদ সংরক্ষণ বা সৃষ্টি করে কর্মকর্তাদের অধিকার সুনিশ্চিত করা যেতে পারে।
আবেদনকারীরা আরও বলেন, যারা যোগ্যতা অর্জনের পরেও পদোন্নতি পাননি, তাদের অতীত তারিখ থেকে পদোন্নতি প্রদান করা হোক।

মো. আবদুল খালেক (আহবায়ক) বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, পদোন্নতির দাবির কথা উল্লেখ করে তিনি তিনার বক্তব্যে  বলেন যেসব কর্মকর্তাগণ পদোন্নতি হতে বঞ্চিত হয়েছেন আগামী ২৫ তারিখের মধ্যে যেসব কর্মকর্তা পদোন্নতি হতে বঞ্চিত তাদেরকে উক্ত পদে পদোন্নতি করতে হবে আর যদি তা না করা হয়  তাহলে আমরা ২৬ সেপ্টেম্বর   জরুর সভা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। তিনি আরো বলেন আমরা বিভিন্ন মন্ত্রণালয় পদোন্নতির দাবিতে সভা করেছি  আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এভাবেই আমাদের কার্যক্রম চালিয়ে যাব।

তিনি আরো বলেন, আমরা সচিবালয়ের এই পরিস্থিতি অবিলম্বে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

এমএসএম / জামান

১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য : বিমানমন্ত্রী

সাভারে ৩টি আগ্নেয়াস্ত্র ও হ্যান্ডকাপসহ শীর্ষ সন্ত্রাসী 'হাইক্কা ডাকাত' গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোস্তফা কামাল হৃদয়ের শুভেচ্ছা

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

মুগদা মেডিকেলে চিকিৎসকের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ড্যাবের

মোহাম্মদপুরে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ জন গ্রেফতার

হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন, হেফাজতের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

শিক্ষা প্রকৌশলের ঢাকা মেট্রো কার্যালয়ে অর্থ লেনদেন, নেপথ্যে কী

মাদরাসায় পড়েও আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত তানজিমুল উম্মাহ: জাহাঙ্গীর হোসেন এমপি

দ্রুত কার্গো খালাসে AI মডেল তৈরির উদ্যোগ, স্থায়ী-অস্থায়ী ওয়্যারহাউজ নির্মাণে আলোচনা

জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের বাদপড়া প্রধান শিক্ষকরা বৈষম্যের শিকার: গেজেটে অন্তর্ভুক্তির জোরালো দাবি

ডেমরায় পশ্চিম বক্সনগরের বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার, আটক ২