ফের তিন হাজারের বেশি মৃত্যু ভারতে
ভারতে দৈনিক কোভিড সংক্রমণ মঙ্গলবারের তুলনায় ৫ হাজার মতো বেড়েছে। যদিও তা দেড় লক্ষের নীচেই রয়েছে। বুধবার দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৭৮৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৩ লক্ষ পেরিয়ে গেল।
মঙ্গলবার দেশটির দৈনিক মৃত্যু ৩ হাজারের নীচে নেমেছিল। বুধবার তা ফের তিন হাজারের বেশি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২০৭ জন। অতিমারির শুরু থেকে করোনাভাইরাস মোট প্রাণ কেড়েছে ৩ লক্ষ ৩৫ হাজার ১০২ জনের।
দৈনিক সংক্রমণ কম হতেই মোদির দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। দু’সপ্তাহেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে তা কমছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ১ লক্ষেরও বেশি। আপাতত দেশটিতে সক্রিয় রোগী রয়েছেন ১৭ লক্ষ ৯৩ হাজার ৬৪৫ জন।
সূত্র : আনন্দবাজার
প্রীতি / প্রীতি
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
Link Copied