দুর্গাপুরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীর দুর্গাপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে (১২) ধর্ষণচেষ্টা মামলার আসামি আনছার আলীকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে নাটোরের লালপুর থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ পারভেজ।
এর আগে গত ৫ সেপ্টেম্বর ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আনছার আলী উপজেলার হোজা-কাটানীপাড়া এলাকার মৃত ইয়াদ আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রীর মা ডালের মিলে দিনমজুর শ্রমিকের কাজ করেন৷ প্রতিবেশী হওয়ার সুবাদে শিশুটিকে ৫০০ টাকার লোভ দেখিয়ে আসামি আনছার তার বসতঘরে ডেকে নিয়ে বিবস্ত্র করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটি চিৎকার করে বিবস্ত্র অবস্থায় আনছারের বাড়ি থেকে দৌড়ে পালিয়ে কান্নাকাটি শুরু করে। তখন পাশের বাড়ির লোকজন ছুটে আসে।
মামলার বাদী চায়না বেগম বলেন, আনছার আলীর কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারণে আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। তাকে গ্রেপ্তারের পর আমাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। বর্তমানে আমি ও আমার মেয়ের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, অভিযান চালিয়ে ধর্ষণচেষ্টা মামলার আসামি আনছার আলীকে নাটোরের লালপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।পরে থানা হেফাজত থেকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
T.A.S / জামান
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক