বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৭ হাজার মাস্ক বিতরণ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন স্থানে ৭ হাজার কাপড়ের মাস্ক বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশন। ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত বোরহানদ্দিন পৌরসভা, মনিরাম, উদয়পুর রাস্তার মাথা, মির্জাকালু, কুঞ্জেরহাট, মুন্সিরহাট, গ্যাসফিল্ড, বোরহানগঞ্জ, হাকিমউদ্দিন, বড় মানিকায় এ মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণী অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান, বোরহানউদ্দিন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সোহেল, নিউ ভিশন গ্রুপের পরিচালক সাখাওয়াত হোসেন হাওলাদার, কাচিয়া টবগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের সচেতনতামূলক মাস্ক বিতরণ সত্যিই প্রশংসার দাবিদার। এ কর্মকাণ্ড তারা অব্যাহত রাখলে করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এবং বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মীর মোহাম্মদ জসিম বলেন, করোনা ভাইরাস পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মারাত্মকভাবে বিস্তার লাভ করেছে। করোনা প্রতিরোধের একমাত্র উপায় হলো সার্বক্ষণিক মাস্ক পরা। বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশন তরুণদের মাস্ক পরার জন্য সচেতন করার লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালনা করেছে।
উল্লেখ্য, বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশন ২০০৭ সাল থেকে বোরহানউদ্দিন উপজেলার গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করার পাশাপাশি সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এমএসএম / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান