ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সুশাসন নিশ্চিতে করণীয় বিষয়ক অধিপরামর্শ সভা


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ১২-৯-২০২৪ বিকাল ৫:৩০

টাঙ্গাইলের মধুপুরে সনাক-টিআইবির উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়ন ও সুশাসন নিশ্চিতে করণীয় বিষয়ক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে উপজেলা স্বাস্থ্যসেবার মান ও সুশাসন নিশ্চিতে এ সভার আয়োজন করা হয়। এ সময় সনাক ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সার্পোট (ইয়েস), এসিজি এবং মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা অংশ নেন। 

সনাক সভাপতি মো. আব্দুল মালেকের সভাপতিত্বে ও টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং-এর সঞ্চালনায় দুর্নীতিবিরোধী আন্দোলন ও স্বাস্থ্যসেবা খাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন- সনাক সদস্য শ্রীকুমার গুহ নিয়োগী, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান, আরএমও ডা. মো. ইমরান হোসেন, ফ্যামিলি প্ল্যানিং কর্মকর্তা উজ্জল বৈরাগী প্রমুখ। 

সভায় টিআইবির চলমান প্রকল্পের আওতায় কুড়াগাছা এবং কুড়ালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিতের লক্ষ্যে মধুপুরে গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুরের উদ্যোগে কমিউনিটি মনিটরিং, স্থানীয় নাগরিক/অভিভাবকবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত কমিউনিটি অ্যাকশন মিটিংয়ের আলোচনা, মতামত ও প্রত্যাশা এবং সনাকের প্রস্তাবনার আলোকে ৯টি সুপারিশমালার ফলাফল বর্ণনা করা হয়। 

মুক্ত আলোচনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মাদ সাইদুর রহমান বলেন, বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যাবিশিষ্ট হলেও এখানকার সুযোগ-সুবিধা ৫০ শয্যার জন্যই বলবৎ আছে। তাই ইচ্ছা থাকা সত্বেও অনেক বিষয় নিশ্চিত করতে পারি না। তবে চেষ্টা করছি সব সমস্যা সমাধান করার। 

সনাক সদস্য শ্রীকুমার গুহ নিয়োগী বলেন, এলাকার জনগণের দাবি এলাকায় যেন উপজেলা হাসপাতালে জনগণ সর্বোচ্চ সেবা ও সুন্দর ব্যবহার পায়। ইয়েস ও সনাকেরও উচিত সকলে আমরা একে অপরকে যেন সহযোগিতা করি।

ডা. শামসুল হক বলেন, সনাক সব সময় জনগণের পাশে আছে এবং দুর্নীতিবিরোধী আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করে কাজ করবে।

মুক্ত আলোচনা শেষে উপস্থিত সকল সদস্য দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন। 

T.A.S / জামান

​রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়

কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ

আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান

শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮