পবিপ্রবিতে সাময়িক কার্যক্রম পরিচালনার দায়িত্বে অধ্যাপক জামাল হোসেন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বেচ্ছায় পদত্যাগ করায় বর্তমানে ভিসির শূন্যপদে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষক।
সূত্র জানায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের কিছুদিন পর ভিসি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র শামন্ত স্বেচ্ছায় পদত্যাগ করলে নতুন ভিসি নিয়োগের লক্ষ্যে উক্ত বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষক শিক্ষা মন্ত্রণালয়ে জীবনবৃত্তান্ত জমা দেন।
ভাইস চ্যান্সেলর প্রত্যাশীগণ হলেন- (১) পবিপ্রবির এন্টোমলজি বিভাগের অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান। তিনি বর্তমানে রেজিস্ট্রারের (ভারপ্রাপ্ত) দায়িত্বে আছেন। (২) হর্টিকালচার বিভাগের চেয়ারম্যান ও জার্মপ্লাজম সেন্টারের প্রধান গবেষক প্রফেসর ড. মাহাবুব রব্বানী। (৩) সয়েল সায়েন্স বিভাগের প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন। (৪) ইকোনমিক্স অ্যান্ড সোসিওলজি বিভাগের প্রফেসর বদিউজ্জামান। (৫) এন্টোমলজি বিভাগের প্রফেসর মো. মহসীন হোসেন খান। (৬) এন্টোমলজি বিভাগের প্রফেসর ড. মো. হাবিবুর রহমান এবং (৭) সয়েল সায়েন্স বিভাগের প্রফেসর মো. সাইফুল ইসলাম।
অপরদিকে রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, গত ১১ সেপ্টেম্বর স্বাক্ষরিত এক পরিপত্র জারির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে যতদিন পর্যন্ত ভাইস চ্যান্সেলর নিয়োগ না হবে, ততদিন পর্যন্ত ডিন কাউন্সিলের সুপারিশ অনুযায়ী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেনকে অন্তর্বর্তীকালীন সময় সকল ধরনের জরুরি, আর্থিক এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য মনোনয়ন দেয়া হয়েছে।
T.A.S / জামান
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য
একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল
গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন
কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন
কুবিতে যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসে অভিযুক্ত তিন শিক্ষকের শাস্তি সিথিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন
এসিআই ফার্মাসিউটিক্যালস পরিদর্শনে গবির ভেটেরিনারি শিক্ষার্থীরা