ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

উপাচার্য নিয়োগের দাবিতে চবির প্রধান ফটকে তালা


রেফায়েত উল্যাহ রুপক, চবি photo রেফায়েত উল্যাহ রুপক, চবি
প্রকাশিত: ১৩-৯-২০২৪ সকাল ৮:৩৪
দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এ সময় তাদেরকে 'এ দফা এক দাবি, চবিতে ভিসি দিবি', 'রাবি যখন ভিসি পাই, চবি কেন পিছিয়ে যায়', 'ঢাবি যখন ভিসি পাই, চবি কেন পিছিয়ে যায়', 'বৈষম্য মানি না, মানবো না, মানবো না' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
 
এ বিষয়ে চবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুর রহমান বলেন, গত এক মাস হলো আমাদের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদত্যাগ করেছেন। এরমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে। সেখানে ক্লাস চালু হয়েছে, হলগুলোও খুলে দেয়া হয়েছে। অন্যদিকে চবিতে ভূতুড়ে পরিবেশ বিরাজ করছে। মনে হচ্ছে এখানে কোনো লোকজন থাকে না। শিক্ষার্থীদের পড়াশোনা নেই। এজন্য আমরা চাই অতিদ্রুত চবিতে দক্ষ, যোগ্য, শিক্ষার্থীবান্ধব এবং গবেষণাবান্ধব উপাচার্য নিয়োগ দেয়া হোক।
 
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবুল্লাহ খালেদ বলেন, আমাদের অবহেলা করা হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভৌগোলিকভাবে শহর থেকে অনেক দূরে হওয়ায় আমাদের দিকে নজর দেয়া হচ্ছে না। ঢাবিতে আমার বন্ধু ক্লাস করছে, পরীক্ষা দিচ্ছে, স্নাতক শেষ করছে আর আমি এদিকে পিছিয়ে থাকব এটা যৌক্তিক কারণ হতে পারে না। বৈষম্যবিরোধী আন্দোলন করেছি কি ঢাবি থেকে পিছিয়ে থাকার জন্য? সবাই ক্লাস করছে আর আমরা আন্দোলন করছি। আমাদের কি লাঠিয়াল বাহিনী হিসেবে গড়তে চান, না দেশ গড়ার কাজে? চবিতে আজকের মধ্যে ভিসি নিয়োগ দিতে হবে। 
 
প্রসঙ্গত, গত ১২ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের পদত্যাগ করেন। এরপর থেকে এক মাস উপাচার্যহীন রয়েছে বিশ্ববিদ্যালয়টি। ফলে ব্যাহত হচ্ছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। শিক্ষার্থীদের আশঙ্কা করছেন লম্বা সেশনজটের। এজন্য দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে গত ৮ সেপ্টেম্বর থেকে টানা চার দিন আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা।

এমএসএম / জামান

বিশ্ব বিজ্ঞান একাডেমির আজীবন ফেলো নির্বাচিত ধুনটের বিজ্ঞানী ড. আব্দুল লতিফ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

বিপ্লবের সার্থকতা ক্ষমতার নয় মানুষের ভাগ্যের পরিবর্তনে: নোবিপ্রবি উপাচার্য

‎ নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

কুবি শিক্ষার্থী-পুলিশের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার

পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা

কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও

ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!