জুড়ীতে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন যারা
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জাতীয় শিক্ষা পদক-২০২৪ উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কাব শিক্ষক নির্বাচিত করা হয়েছে। জাতীয় শিক্ষা পদক-২০২৪ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে তাদের নির্বাচিত ঘোষণা করেছে উপজেলা বাছাই কমিটি। উপজেলা শিক্ষা অফিসার দিলীপময় দাশ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা এমএ মুমীত আসুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় রঞ্জন দাশ। শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ভূয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও ইংরেজি বিষয়ের মাস্টার ট্রেনার হাফছা খানম।
হাফছা খানম উপজেলার হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরমান আলীর সহধর্মিণী। উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ায় হাফছা খানম সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন কালনীগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহেদুর রহমান ইউনুস, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন কাশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাদিন নূর দিনা, শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল উদ্দিন।
এছাড়া শ্রেষ্ঠ এসএমসি নির্বাচিত হয়েছেন বড়ধামাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. মিছবাহ উদ্দিন, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে রত্না সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এমএসএম / জামান
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ