আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমির ফিটনেস ক্যাম্প সম্পন্ন
ক্রিকেটার মানোন্নয়নে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমির ফিটনেস ক্যাম্প বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পারকি সৈকতে সম্পন্ন হয়েছে। গত সোমবার কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এলাকা থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এই ক্যাম্প একাডেমির ক্রিকেটারদের নিয়ে ফিটনেস প্রশিক্ষণের মধ্যদিয়ে ক্যাম্প সম্পন্ন হয়েছে। এই ক্যাম্পে ৪০ জন খেলোয়াড় তিনটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেন।
আনোয়ারা উপজেলার সাংবাদিক সুমন শাহের উদ্যোগে এই ক্রিকেট একাডেমির যাত্রা শুরু। সঠিক পরিচালনা ও সকলের সহযোগিতায় আনোয়ারা থেকেই বিশ্বমানের ক্রিকেটার তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক সুমন শাহ।
তিনি বলেন, একাডেমি থেকে আগামীতে দেশবরেণ্য ক্রিকেটার তৈরি হবে। আগে আনোয়ারায় ছিল না কোন ক্রিকেট একাডেমি। ফলে উপজেলার তরুণ ক্রিকেটারদের অনেক কষ্ট করে আসতে হতো চট্টগ্রামের কোনো না কোনো ক্রিকেট একাডেমিতে। ভোগান্তি পোহাতে হতো অনেককে। উপজেলার তরুণ ক্রিকেটারদের ভোগান্তি কমাতেই এমন উদ্যোগ নিয়েছি। সকলের সহযোগিতায় এই ক্রিকেট একাডেমিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।
জামান / জামান
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ