ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মেহেরপুর জেনারেল হাসপাতালে জামায়াতের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি


তৌহিদুল ইসলাম তৌহিদ photo তৌহিদুল ইসলাম তৌহিদ
প্রকাশিত: ১৩-৯-২০২৪ দুপুর ১২:৩৬

২৫০ শয্যাবিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ও বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখা। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালন করেন জামায়াত নেতাকর্মীরা।

কর্মসূচির উদ্বোধন করেন জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খান। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মোহাম্মদ হাসিবুর সাত্তার।

আরো উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমির মাহাবুবুল আলম, সেক্রেটারি ইকবাল হুসাইন, সহকারি সেক্রেটারি রুহুল আমিন, জামায়াতের যুব বিভাগের সম্পাদক সোহেল রানা ডলারসহ জেলা ও পৌর শাখা জামায়াতের নেতৃবৃন্দ।

এসময় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে হাসপাতাল পরিষ্কার রাখতে আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন আমির তাজউদ্দিন খান। পরে হাসপাতালের উদ্যান চত্বরে বৃক্ষরোপণ করেন নেতৃবৃন্দ। এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক, রোগীর স্বজন ও সাধারণ মানুষ।

দিনব্যাপী কর্মসূচিতে হাসপাতালে বিভিন্ন প্রতিত জমিতে বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্ন এলাকাগুলো পরিচ্ছন্ন করবে জামায়াত। জামায়াতে ইসলামীর কর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

জামান / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন