রংপুরে প্রয়াত নেতা মোজাফফর হোসেনের পরিবারের খোঁজখবর নিলেন তারেক রহমান
রংপুরের প্রবীণ বিএনপি নেতা, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক এবং রংপুর মহানগর বিএনপির সভাপতি প্রয়াত মোজাফফর হোসেনের পরিবারের খোঁজখবর নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শুক্রবার সন্ধ্যায় রংপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় মোজাফফর হোসেনের স্ত্রী সুফিয়া হোসেনকে মঞ্চে ডেকে নেন তারেক রহমান। এ সময় তিনি প্রয়াত এই নেতার পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। মোজাফফর হোসেন আজীবন জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ছিলেন। গণতান্ত্রিক আন্দোলনে তাঁর সাহসী ভূমিকার কারণে সাধারণ মানুষের কাছে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ২০১৫ সালের ১৮ নভেম্বর নিজ বাসা থেকে সাদা পোশাকধারী কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তাঁকে তুলে নিয়ে যান। ঘটনার পর টানা পাঁচ দিন তাঁর কোনো সন্ধান পায়নি পরিবার।
পরে ২৪ নভেম্বর একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে রংপুর কারাগারে পাঠানো হয়। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে রংপুর-৩ আসনে প্রার্থী হয়েছিলেন মোজাফফর হোসেন। তবে জোটগত সমঝোতার কারণে শেষ পর্যন্ত তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
দীর্ঘদিন রাজনৈতিক চাপ ও শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে ২০১৯ সালের ১ সেপ্টেম্বর ৬৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। ২০১৯ সালের উপনির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাঁর স্ত্রী সুফিয়া হোসেন। তারেক রহমান প্রয়াত মোজাফফর হোসেনের ত্যাগ ও অবদান স্মরণ করে বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন একজন নেতা। তাঁর পরিবারের পাশে বিএনপি সবসময় থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
এমএসএম / এমএসএম
পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক
গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.
“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা
খালিয়াজুরীতে ভারতীয় পণ্য ও মাদকসহ তিনজনকে আটক করেছে নৌ-পুলিশ
সাবেক স্ত্রীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার হুমকি, আদালতে স্ত্রীর মামলা
জমে উঠেছে কৃষি মেলা; নজর কাড়ছে শস্য দানায় আঁকা শালিখার মানচিত্র
বাকেরগঞ্জ কৃষি অফিসের তিন কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন
টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড-২০২৬
সোনালু ফুলের হলুদ আভায় সেজেছে বারহাট্টার প্রকৃতি