ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মেহেরপুর গাংনীতে বােমা-কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার


তৌহিদুল ইসলাম তৌহিদ photo তৌহিদুল ইসলাম তৌহিদ
প্রকাশিত: ১৩-৯-২০২৪ দুপুর ১২:৪২

মেহেরপুরের গাংনী উপজেলার গােপালনগর গ্রামে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে বােমা ও কাফনের কাপড় এবং হুমকিসংবলিত চিরকুট উদ্ধার করেছে পুলিশ সদস্যরা। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে জেলার গােপালনগর বাজার থেকে এসব উদ্ধার করে গাংনী থানা পুলিশের একটি দল।

স্থানীয়রা জানান, গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও গােপালনগর গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানের (মুদি দােকান) সামনে বৃহস্পতিবার রাতের কােনো এক সময় লাল স্কচস্টেপ দিয়ে মােড়ানাে দুটি বােমাসদৃশ্য বস্তু, এক টুকরা কাফনের কাপড় ও রবিউল ইসলামকে হত্যার হুমকিসংবলিত একটি চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা। শুক্রবার সকালে স্থানীয় লােকজন এগুলাে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে সকাল ৮টার দিকে সেগুলাে উদ্ধার করে পুলিশ।

বিএনপি নেতা রবিউল ইসলাম জানান, সম্প্রতি রাইপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গঠন নিয়ে একটি মহলের আমার প্রতি ক্ষােভ রয়েছে। তারাই এমনটি করেছে বলে ধারণা করছি।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, বােমা আকারের বস্তু, কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করা হয়েছে। কে বা কারা এগুলো রেখে গেছে, তা শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

জামান / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন