ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১৩-৯-২০২৪ দুপুর ৪:৪৬

ঢাকার ধামরাইয়ে সরকারি টিউবওয়েল পাইয়ে দেয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যদের বিরুদ্ধে। অভিযুক্ত ওই ইউপি সদস্য বাইশাকান্দা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুল খালেক। ভুক্তভোগীরা হলেন- উত্তর আনালিয়া খোলা গ্রামের আব্দুস সালাম ও চন্দিশ্বর গ্রামের মো. মনির হোসেন। তারা একই ওয়ার্ডের বাসিন্দা।

জানা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার আব্দুল খালেক তার নিজ এলাকার খেটে খাওয়া একাধিক ব্যক্তির কাছ থেকে সরকারি গভীর নলকূপ দেয়ার কথা বলে টাকা নিয়ে আত্মসাৎ করার পাঁয়তারা করেন বলে জানিয়েছেন ভুক্তভোগীদের পরিবার।

ভুক্তভোগী আব্দুস সালাম বলেন, খালেক মেম্বার তিন বছর আগে আমার কাছ থেকে টিউবওয়েল দেয়ার কথা বলে ১০ হাজার টাকা নিয়েছে। এখন আমাকে টিউবওয়েল এবং টাকা কোনোটাই দিচ্ছে না। কিছুদিন আগেও আমি টাকার কথা বলেছি কিন্তু সে কোনো কর্ণপাত করে না।

ভুক্তভোগী মনির হোসেন বলেন, ছয় মাসের মধ্যে টিউবওয়েল দেবে বলে আমার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছে খালেক মেম্বার। টাকার চাইলে মেম্বার বলে টাকা ব্যাংকে জমা দেয়া হয়েছে। এখনো টিউবওয়েল আসেনি। আমাকে ব্যাংকে জমার কোনো রসিদও দেয়নি।

এ বিষয় খালেক মেম্বার বলেন, আমি নিয়েছি কথাটা সত্য, কিন্তু টাকা টিউবওলের জন্য আমি দিয়েছি আতিক নামে এক ব্যক্তির কাছে। সে টাকা ও টিউবওয়েল দেই, দিচ্ছি বলে ঘোরাচ্ছে।

ধামরাই উপজেলা উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, সরকারি টিউবওয়েল কারো নামে পাস হওয়ার আগ পর্যন্ত কোনো টাকা লাগে না। পাস হওয়ার পর ব্যাংকের মাধ্যমে ১০ হাজার টাকা জমা দিতে হয়। এ বিষয় ভুক্তভোগীরা অভিযোগ দিলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

এমএসএম / জামান

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা

গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত

নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা

কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন

নাগরপুরে কিশোর গ্যাং এর প্রধান অমিওসহ ৪ জন গ্রেপ্তার