ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

কামারখন্দে খামারে ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ হাজার মুরগির মৃত্যু


শহিদুল ইসলাম, কামারখন্দ  photo শহিদুল ইসলাম, কামারখন্দ
প্রকাশিত: ১৩-৯-২০২৪ দুপুর ৪:৪৯

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের প্রবাস ফেরত খামারি আব্দুর রাজ্জাকের খামারে হঠাৎ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় ৫ হাজার সোনালি জাতের মুরগি। এতে ১৩-১৪ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছেন ওই খামারি।

জানা গেছে, এ বছর দ্বিতীয় ধাপে প্রায় সাড়ে ৭ হাজার মুরগির বাচ্চা দিয়ে শুরু করা খামারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক জামতৈল শাখা থেকে ১১ লাখ টাকা লোন নিয়ে এবং নিজের কিছু পুঁজি দিয়ে ব্যবসা করছিলেন আব্দুর রাজ্জাক। দীর্ঘ ৪ মাস মুরগি লালন-পালন করার পর প্রতিটি মুরগির ওজন হয়েছিল ১ থেকে ১.২ কেজি । আর অল্পদিনের মধ্যেই বিক্রি করার কথা থাকলেও হঠাৎ আসা অজানা রোগে প্রায় ৫ হাজার মুরগি মারা যায় । বাকি মুরগিগুলো খুব অল্প দামে স্থানীয় বাজারে বিক্রি করতে হয় । 

খামারি আব্দুর রাজ্জাক জানান, আমি দীর্ঘদিন প্রবাস জীবন শেষে দেশে এসে প্রায় ১৫ লাখ টাকা দিয়ে খামারটি গড়ে তুলে ২০২২ সাল থেকে ব্যবসা করে আসছি। এ পর্যন্ত ৪-৫ বার মুরগি তুলেছি খামারে এবং তা বিক্রি করে কিছু টাকা আয় করতে পেরেছিলাম। কিন্তু এবার আমার যে ১৩-১৪ লাখ টাকার ক্ষতি হলো, তা পূরণ করতে আমার সারাজীবন লেগে যাবে। এখন আমি কিস্তি দিব কিভাবে আর ব্যবসা করব কিভাবে?

স্থানীয়রা জানান, আব্দুর রাজ্জাক বিদেশ থেকে এসে তার জমানো সকল পুঁজি দিয়ে এই ব্যবসা শুরু করেন। এই ক্ষতিতে তিনি একেবারে পথে বসে গেলেন। এখন তার ব্যাংকঋণের কিছু অংশ যদি মওকুফ হয় এবং সরকার যদি কিছু প্রণোদনা দেয় তাহলেই রক্ষা ।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম জানান, এ ব্যাপারে খামারি আমাদের জানাননি। আমরা জানতে পেরে সেখানে লোক পাঠিয়েছি। মুরগি মারা যাওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম