ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

চিৎমরম মুসলিমপাড়া জামে মসজিদের মোতওয়াল্লীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৩-৯-২০২৪ দুপুর ৪:৫৩
রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম মুসলিমপাড়া জামে মসজিদ ওয়াকফ এস্টেস্টেটের (ইসি-২২৪৮২) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ওয়াকফ প্রশাসক কর্তৃক নিযুক্ত অফিসিয়াল মোতওয়াল্লী বিশিষ্ট দানবীর আলহাজ আহামদ ছৈয়দের নামে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন পোর্টালে মিথ্যা, বানোয়াট খবর প্রকাশ করার প্রতিবাদে সমাবেশের আয়োজন করা হয়। 
 
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) চিৎমরম মুসলিমপাড়া জামে মসজিদ ওয়াকফ এস্টেট মাঠে জুমার নামাজের পর শতাধিক মানুষ এই প্রতিবাদ সমাবেশে অংশ নেন। প্রতিবাদ সমাবেশে মসজিদ কমিটির মোতওয়াল্লী আহমদ ছৈয়দ, চিৎমরম মুসলিমপাড়া সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দীন, মসজিদ কমিটির সহ-সভাপতি চিৎমরম ইউপির সাবেক সদস্য মো. রাজ্জাক, মসজিদ কমিটির যুগ্ম-মোতওয়াল্লী মো. আব্দুর রহিম বক্তব্য রাখেন।
 
বক্তারা ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, মসজিদ কমিটির মোতওয়াল্লি আহমদ ছৈয়দের বিরুদ্ধে যেসব তথ্য প্রচার করা হয়েছে, তার সব মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। এই মিথ্যাচারে জড়িত ব্যক্তি ভিত্তিহীন সংবাদ প্রচারক জনৈক মাহফুজ, স্বৈরাচারের দালাল সিরাজুল হক, নুরুল আলম চৌধুরীর এমন কর্মকাণ্রডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
 
তারা বলেন, এ ধরনের সংবাদ প্রচারের জন্য অবিলম্বে তাদের ক্ষমা চাইতে হবে। নইলে তাদের বিরুদ্ধে এলাকাবাসী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে হুঁশিয়ারি প্রদান করা হয়।

এমএসএম / জামান

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু