ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ক্যান্সার আক্রান্ত মৃত্যুপথযাত্রী ছোট ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন সাংবাদিক আবদুল্যাহ


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৩-৯-২০২৪ বিকাল ৫:৫

ওমান প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা ক্যান্সার আক্রান্ত মৃত্যুপথযাত্রী ছোট ভাই নুরুল হুদার (২৩) জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের নোয়াখালী জেলা প্রতিনিধি মো. আবদুল্যাহ চৌধুরী। নুরুল হুদা নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া গ্রামের সাংবাদিক আবদুল্যার বাড়ির মাওলানা বেলাল উদ্দিনের ছেলে।

জানা গেছে, জীবিকার তাগিদে ২০২২ সালের ২১ ডিসেম্বর মা-বাবা, ভাই-বোন, আত্মীয়স্বজনদের রেখে ওমানে পাড়ি জমান নুরুল হুদা। ভাগ্যের কি নির্মম পরিহাস, প্রবাস জীবনে বছর ঘুরতে না ঘুরতেই মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত হন এই রেমিট্যান্সযোদ্ধা। প্রবাসে কাজ করা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ওমানের একটি হাসপাতালে নেয়া হয়। তখন ডাক্তাররা তাকে দেশে পাঠানোর জন্য দ্রুত ব্যবস্থা করতে বললে মালিকপক্ষ এই রেমিট্যান্সযোদ্ধাকে দেশে পাঠিয়ে দেন। দেশে আসার পর অনেক পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় নুরুল হুদা মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। 

নুরুল হুদার বড় ভাই জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের নোয়াখালী জেলা প্রতিনিধি মো. আবদুল্যাহ চৌধুরী জানান, আমরা ৫ ভাই ও এক বোনের মধ্যে নুরুল হুদা পঞ্চম। জীবিকার তাগিদে তাকে আমরা ২০২২ সালে ওমানে পাঠাই। কিন্তু কি নির্মম পরিহাস, এই বয়সে আমার ছোট ভাই মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়েছে। আসলে এটা মানতে খুব কষ্ট হচ্ছে। আমাদের ছোট ভাই এখনো অনেক ছোট। তার এই অসুস্থতার কারণে আমাদের পুরো পরিবারসহ আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশী সবাই মর্মাহত। 

তিনি আরো বলেন, ইতোমধ্যে বেশ কয়েকজন চিকিৎসক জানিয়েছেন আমার ছোট ভাই একেবারেই খুব খারাপ অবস্থায় রয়েছে। যেখানে ডাক্তারের ভাষায় চতুর্থ স্টেপ বলা হয়, মানে একেবারে শেষ স্টেপে রয়েছে আমার ভাই। যে কোনো মুহূর্তে আমার ভাই হয়তো দুনিয়া থেকে বিদায় নিতে পারে। তাই দেশবাসীর কাছে এবং প্রবাসে রেমিট্যান্সযোদ্ধাদের কাছে আমার আকুল আবেদন- আপনারা আমার ভাইয়ের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে কারো না কারো দোয়ার উসিলায় ক্ষমা করে দেন। সে যেন আমাদের মাঝে বেঁচে থাকে, আল্লাহর উপর ভরসা করা ছাড়া এই মুহূর্তে আর কিছু করার নাই। আমি আরো বলব, আমার ভাইয়ের বন্ধুবান্ধব যারা রয়েছেন দেশে এবং প্রবাসে, কারো সাথে যদি কোনো অন্যায় করে থাকে চলার পথে, কথার মাঝে, তাহলে তাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। আমি তার বড় ভাই হিসেবে আপনাদের কাছে দুই হাত জোড় করে ক্ষমা চাচ্ছি এবং দোয়া ভিক্ষা চাচ্ছি। 

এমএসএম / জামান

বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার

পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ

বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।

রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক

হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক

মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি

বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২

বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন

সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার

চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের

নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মেধাবীরাই গড়বে আগামী বাংলাদেশঃ ড. শফিকুল ইসলাম মাসুদ