বিএনপির ভিত্তি-আস্থা ও সমর্থন জনগণের মাঝে : শাহজাহান
নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, আমরা কর্মীদের থেকে বেশি আস্থা রাখি জনগণের ওপর। তারপর আস্থা রাখি আল্লার ওপর। যার কারণে জিয়াউর রহমানের দলের বিরুদ্ধে হাজারও ষড়যন্ত্র হওয়ার পরও এই দলেকে এখনো নিঃশেষ করতে পারেনি। বিশেষ করে গত ১৭ বছর বিগত সরকারের আমলে আমরা নির্যাতিত-নিষ্পেষিত ছিলাম।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী সদরের নেয়াজপুর ইউনিয়নের বন্যাদুর্গত এলাকার ১ হাজার ৪০০ মানুষের মাঝে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মিনারুল ইসলাম মিনার ও সাবেক ছাত্রদল নেতা মাস্টার আব্দুল হান্নানের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের বহু নেতা গুম হয়ে গেছে, এখনো খবর নেই। আমাদের অনেক নেতা শাহাদতবরণ করেছে। অনেকে পঙ্গু হয়ে গেছে। জেল-জুলুম তো আমাদের নিত্যদিনের ঘটনা ছিল। আমি নিজেও অনেকগুলো মামলার আসামি। এতকিছুর পরও আমাদের শেষ করা যায়নি। কারণ, বিএনপির ভিত্তি জনগণের মাঝে।
এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়রম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে সব সময় বন্যাদুর্গতদের পাশে থাকার আহ্বান জানান।
জামান / জামান
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন