মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- জেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাড. জিন্নাহ খান, সদস্য সচিব অ্যাড. রকিবুর রহমান রাকিব, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল প্রমুখ।
সমাবেশে বক্তারা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও হত্যার তীব্র নিন্দা জানান। সেই সাথে হত্যার সঙ্গে জড়িতদের অতিদ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।
বিক্ষোভ মিছিলে সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মহসিন উজ্জামানসহ জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়