ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ইসলামী মাহফিলে অতিথি করা নিয়ে দ্বন্দ্ব

আক্কেলপুরে ইউপি চেয়ারম্যান এবং ওসির পদত্যাগ দাবি


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৪-৯-২০২৪ বিকাল ৬:৫২

জয়পুরহাটের আক্কেলপুরের কাশিড়া উচ্চ বিদ্যালয়ে একটি ইসলামী মাহফিলে অতিথি নির্ধারণ নিয়ে বিগত কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করছে গোপীনাথপুর ইউনিয়নের কাশিড়া এলাকায়। এরই ধারাবাহিকতায় শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ওই বিদ্যালয়ের সামনে গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান ও আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন হোসেনের পদত্যাগের দাবিতে মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। মাহফিলের অনুমতি ও নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস পেয়ে অফিসার ইনচার্জের পদত্যাগের দাবি প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের দেয়া বক্তব্যে জানা যায়, আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্ববর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিড়া উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী ইসলামী মাহফিলের আয়োজন করা হয়। ওই মাহফিলের অতিথি নির্ধারণ নিয়ে দ্বন্দ্ব হয়। এই দ্বন্দ্বের জন্য দায়ী করা হয় ওই ইউনিয়নের চেয়ারম্যানকে। দ্বন্দ্বের বিষয়টি ছড়িয়ে পড়ে রাজনৈতিক অঙ্গনেও। এর পরিপেক্ষিতে কয়েকবার পাল্টাপাল্টি মিছিল হয় ওই এলাকায়।

অপরদিকে থানা পুলিশের পক্ষ থেকে ওই মাহফিলের বিষয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত দেয়া হয়। এসব কারণে শনিবার সকালে ওই বিদ্যালয়ের সামনে গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান ও আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন হোসেনের পদত্যাগ চেয়ে মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেন এলাকাবাসী। ঘটনাস্থলে এসে মাহফিল চালানোর অনুমতি দেয়ার পাশাপাশি সার্বিক নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতি দেন আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ। পরে মাহফিলের অনুমতি ও নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস পেয়ে অফিসার ইনচার্জের পদত্যাগের দাবি প্রত্যাহার করে এবং ওই ইউপি চেয়ারম্যানকে মাহফিল শুরুর আগেই ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেন বিক্ষোভকারীরা।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম হোসেন তার বক্তব্যে বলেন, আমরা রাজনৈতিক প্রভাবমুক্ত ইসলামী জলসা করতে চাই। উপজেলা বিএনপির রাজনৈতিক মহল থেকে দেয়া সিদ্ধান্ত মেনে না নেয়ায় মাহফিল বন্ধের জন্য বলা হয়েছে। থানা থেকেও বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত দেয়া হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে জলসাটি করতে চাই।

গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ধর্মীয় সকল কাজে আমি সব সময় আছি এবং থাকব। কাশিড়া জলসা নিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার, অপমানজনক কথাবার্তা ও গুজব ছড়ানো হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই। ওই জলসার বিষয়ে আমার সার্বিক সহযোগিতা সব সময় থাকবে।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন হোসেন বলেন, মাহফিল চালানোর জন্য অনুমতি দেয়া হয়েছে। থানা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

এমএসএম / জামান

নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ

কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

​রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন

সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা

মনপুরায় ইউপি সদস্যকে লোহার রড-পাইপ দিয়ে মারধরের অভিযোগ, আটক ২

মাদক প্রতিরোধে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবেঃ শেখ রেজাউল ইসলাম এমপি

পূর্বধলা সরকারি কলেজে বিক্ষোভ, ভোরে অধ্যক্ষের কক্ষে আগুন

নাচোল পৌর মেয়র বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দোয়া প্রার্থী আলহাজ্ব মোঃ সামিউল আলম মানিক

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা

শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি

মোরেলগঞ্জে নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২