ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে মন্দিরের ভেতরে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ার সময় যুবক আটক


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৪-৯-২০২৪ রাত ৯:৩৭

লালমনিরহাটে মন্দিরে ঢুকে বিশৃঙ্খলা করে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ার সময় স্থানীয়রা রিপন ইসলাম (৩৫) নামে এক যুবককে হাতেনাতে আটক করেন। শনবিার (১৪ সেপ্টেম্বর) দুপুরে লালমনরিহাট পৌরসভার কার্জীটারী গ্রামের শ্রীশ্রী দুর্গা ও কালীমন্দিরে এ ঘটনা ঘটে। আটক যুবককে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। রিপন ইসলাম একজন ব্যাটারিচালিত রিকসাচালক। তার বাড়ি লালমনরিহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী গ্রামে।

কার্জীটারী দুর্গা ও কালীমন্দিরের সভাপতি সুবোধ চন্দ্র জানান, শনিবার দুপুরে সবার অজান্তে রিপন ইসলাম নামে ওই যুবক মন্দিরের ভেতরে প্রবশে করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায়। এ সময় সে মন্দিরের ভেতরে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ার ভঙ্গিমা করছিল। পরে স্থানীয় লোকজন অজ্ঞাত ওই যুবককে মন্দিরের ভেতরে দেখে আটক করেন। জিজ্ঞাসাবাদে সে তার নাম-ঠিকানা ছাড়া আর কিছুই বলতে পারেনি। পরে ওই যুবককে পুলিশে সোপর্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে মূর্তির ক্ষতি করতে মন্দিরে ঢুকেছিল।

লালমনিরহাট পৌরসভার কাউন্সিলর আউয়াল ইসলাম বলেন, তিনি বিষযটি জানার পর তাৎক্ষনকি ঘটনাস্থলে যান। যুবকটিকে দেখে দুষ্কৃতকারী মনে হয়েছে। তাকে কোনো মারপিট ছাড়াই পুলিশে সোপর্দ করা হয়েছে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, পুলিশ হেফাজতে আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় একটি অভিযোগ দেবে বলে জানিয়েছে মন্দির পরিচালনা কমিটি।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন