মেঘনা নদীতে জাহাজ থেকে পড়ে খালাসি নিখোঁজ
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে মেঘনা নদীতে পানির ঢেউয়ের আঘাতে জাহাজ থেকে পড়ে এক খালাসি নিখোঁজ রয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাতিয়ার নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সফিকুর রহমান খান। গত শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মো. রাকিব হোসেন (১৮) হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত দুলাল উদ্দিনের ছেলে এবং এফবি সানি-৫ নামে একটি লাইটার জাহাজে খালাসি হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গমবোঝাই এফবি সানি-৫ লাইটার জাহাজটি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। যাত্রাপথে ভাসানচরের পূর্ব পাশে এলে বৈরী আবহাওয়ার কবলে পড়ে জাহাজটি। তখন রাকিব জাহাজের পাশ দিয়ে হাঁটাহাঁটি করতে গিয়ে ঢেউয়ের আঘাতে সাগরে পড়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সফিকুর রহমান খান বলেন, এফবি সানি-৫ জাহাজের কোয়ার্টার মাস্টার মামুনের সঙ্গে কথা হয়েছে। নিখোঁজ রাকিবের সন্ধানে আমরাও চেষ্টা করছি। ভাসানচর কোস্টগার্ডকে জানানো হয়েছে। নদী উত্তাল রয়েছে। যানবাহন চলাচল একেবারে বন্ধ। এতে নিখোঁজ রাকিবকে উদ্ধারে নদীতে যাওয়া যাচ্ছে না।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত