ভিলেজ পলিটিক্সের নামে চাঁপাইনবাবগঞ্জে নোংরামি চলতে দেয়া হবে না : নুরুল ইসলাম বুলবুল
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ফ্যাসিস্ট অপশক্তি ব্যবহার করে শেখ হাসিনা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। জামায়াতের শীর্ষ পাঁচ নেতাকে বিচারের নামে ফাঁসি দিয়ে হত্যা করেছে। ১৬ বছরে পাঁচ শতাধিক নেতা-কর্মীকে খুন করা হয়েছে। ২০ হাজারের বেশি মামলা দিয়ে সুশৃঙ্খল এই দলকে নিশ্চিহ্ন করে দেয়ার চেষ্টা করেছিল শেখ হাসিনা। নিজের মসনদ বাঁচাতে শেখ হাসিনা ২০ দলের সভা ডেকে জামায়াতকে নিষিদ্ধ করে গত ১ জুলাই। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তাদেরই জনগণ নিষিদ্ধ করে। নির্মম পরিণতি স্বীকার করে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে শেখ হাসিনাকে।
জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলা শাখা আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শহীদ সাটু হল অডিটোরিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়।
নুরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আমরা শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছি। বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বর ট্র্যাজেডি, ১৬ বছরের সিরিজ হত্যা ও জুলাই গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার এই অন্তর্বর্তী সরকার করবে।
প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদকে উদ্দেশ্য করে নুরুল ইসলাম বুলবুল বলেন, এক গডফাদার পালিয়েছে, আমরা নতুন কোনো গডফাদার তৈরি হতে দেব না। ভিলেজ পলিটিক্সের নামে নোংরামি চলতে দেয়া হবে না। কারা কিশোর গ্যাং সৃষ্টি করেছে আমরা তাদের চিনি। কোমলমতি শিশু-কিশোরের হাতে যারা অস্ত্র ও মাদক তুলে দিয়েছে, তাদেরও আমরা চিনি।
তিনি বলেন, টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, বালুমহাল লুটপাট করেছে আওয়ামী লীগ। হাতবদল হয়ে আরেকটি পক্ষ এসব শুরু করেছে। এসব চলতে দেয়া হবে না। সবাইকে নিয়ে সুখী-সমৃদ্ধ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে কোনো ধরনের প্রতিবিপ্লবকে রুখে দিতে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে প্রস্তুত থাকব।
জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আমির হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন- জামায়াতে রাজশাহী মহানগরী শাখার আমির অধ্যাপক ড. কেরামত আলী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী বিভাগীয় অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, জামায়াতের জেলা আমির আবুজর গিফারী, জেলা সেক্রেটারি আবু বকর, সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. মোখলেসুর রহমান, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলিম, ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ওমর ফারুক ও সেক্রেটারি আব্দুল আজিজ।
জামান / জামান
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ