ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুর্গাপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা আবু বকর সিদ্দিকের জনসংযোগ ও পথসভা


দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি photo দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৯-২০২৪ দুপুর ১:৩৪

রাজশাহীর দুর্গাপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও জেলা বিএনপির সদস্য এবং পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিকের জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার থানা মোড়, কানপাড়া, পাচুবাড়ি, পালশা বাজার, জুগিসো, আমগ্রাম ও দুর্গাপুর বাজারে বিএনপি নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সাখে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা বিনিময় করা হয়।

এ সময় আবু বকর সিদ্দিক উপস্থিত বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক শেখ হাসিনার বিদায় হয়েছে। দেশে আজ গণতন্ত্র ফিরিয়ে এসেছে। আজকের এই দিনে আমি নিহত সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। সেই সাথে আরেকটি কথা বলতে চাই, যেখানেই দুর্বৃত্তপনা দেখবেন, তৎক্ষণাৎ এদের প্রতিরোধ করতে হবে। আমরা কথা দিচ্ছি, বিদ্যমান প্রশাসনকে এ বিষয়ে আমরা সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত।

তিনি বলেন, আপনারা মনে রাখবেন, বিএনপি কোনো সহিংসতার রাজনীতি সমর্থন করে না।

পরে কয়েকশ মোটরসাইকেলের শোডাউন শেষে জনসংযোগ ও পথসভায় দুর্গাপুরের বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিএনপির সকল অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জামান / জামান

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ