সাটুরিয়ায় প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় গ্রেফতার ১
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নবনীধর (কুষ্টিয়া) এলাকায় প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় মো. শহিদুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে সাটুরিয়া বাজারসংলগ্ন বটতলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শহিদুল ইসলাম সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের নবনীধর (কুষ্টিয়া) এলাকার আব্দুস বাসেদের ছেলে। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে মানিকগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর রাত ১টার দিকে উপজেলার দরগ্রাম ইউনিয়নের নবনীধর (কুষ্টিয়া) এলাকার প্রবাসী দেলোয়ার হোসেনের বাড়িতে স্টিলের দরজা কেটে ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা চুরি হয়। ওই ঘটনায় পরদিন সকালে প্রবাসীর স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে শহিদুল ইসলামের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩-৪ জনকে আসামি করে সাটুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মানবেন্দ্র বালো জানান, চুরির ঘটনায় থানায় অভিযোগ হলে ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে শহিদুল ইসলামকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়