হাতিয়ায় ২১ ট্রলার ডুবি, এখনও নিখোঁজ ৭ জেলে
গভীর নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ২১টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে এখনো নিখোঁজ রয়েছেন ৭ জন জেলে। উদ্ধার হওয়া জেলেরা ঘণ্টার পর ঘণ্টা ড্রাম ধরে ভেসে ছিলেন সাগরে।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়ার মৎস্য ব্যবসায়ী লুৎফুল্লাহিল নিশান।
তিনি বলেন, হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ, আমতলী ঘাট, মোক্তারিয়া স্লুইস, বুড়িরদোনা, সূর্যমুখী ঘাটের মোট ২১টি ট্রলার ডুবে গেছে। এখনও বৈরী আবহাওয়া তাই একটি ট্রলারও উদ্ধার করা যায়নি। জেলেরা ঘণ্টার পর ঘণ্টা ড্রাম ধরে ভেসে ছিলেন সাগরে। বর্তমানে জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাটের ৬ জন জেলে ও নিঝুমদ্বীপ ইউনিয়নের ১ জন জেলে নিখোঁজ আছেন।
লুৎফুল্লাহিল নিশান আরও বলেন, সাগরে ইলিশ আহরণ করে জেলেরা অর্থনীতির চাকা সচল রাখে। অথচ জেলেদের জীবনমানের কোনো উন্নতি নেই। তারা নদীতে জীবিকা নির্বাহ করে এবং নদীতেই মিশে যায়। তাদের কান্না সাগরের ঢেউয়ে মিলে যায়। কেউ শুনতে পায় না। সরকারি সহায়তা নাই বললেই চলে। মরে গেলে যদি লাশ পাওয়া যায় তাহলে ৫০ হাজার টাকা দেয় আর লাশ না পাওয়া গেলে এক পয়সাও পায় না। সরকার যদি জিপিএসসহ উন্নত প্রযুক্তি নিশ্চিত করতে পারতো তাহলে এমন টা হতো না।
নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগর উত্তাল থাকায় আমাদের মাঝিমাল্লারা বিপদে পড়েছেন এবং ট্রলারডুবির ঘটনা ঘটেছে। কোস্টগার্ড ও নৌ-পুলিশের সহযোগিতায় আমরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি। তবে বৈরী আবহাওয়া হওয়ায় উদ্ধার তৎপরতা সেভাবে করা যাচ্ছে না। তারপর সকলের সহযোগিতায় আমরা আশা করি জেলেরা নিরাপদে ফিরে আসবেন।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান