ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

দিদার হত্যার প্রতিবাদে সুবর্ণচরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ১৬-৯-২০২৪ সকাল ৯:৪৯

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও তাঁর পরিবারের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীর সুবর্ণচরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দল।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার খাসেরহাট রাস্তার মাথা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চরজব্বার থানার সামনে এসে সমাবেশ করে। 

এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন শাকিল , সদস্য সচিব এনায়েতুল ইসলাম, যুগ্ন আহবায়ক নিজাম উদ্দিন রাজন, জামশেদ উদ্দিন সেন্টু, সারওয়ার্দী, ছুটেল মজুমদার, মাসুদ এবং সকল  ইউনিয়নের আহবায়ক, সদস্য সচিবসহ নেতৃবৃন্দরা।

সমাবেশে বক্তারা সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির নেতা এস এম জিলানীর গাড়ি বহরে হামলা করে ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যা এবং অনেক নেতা-কর্মীকে আহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দ্রুত বিচার দাবি করেন।উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন শাকিল বলেন, ‘আওয়ামী সন্ত্রাসী দল আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির নেতা এস এম জিলানী ভাইয়ের গাড়িবহরে হামলা করে। এতে আমাদের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক  দিদার নিহত হয় এবং আহত হয় অনেক নেতা–কর্মী। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে।’

উল্লেখ্য, শুক্রবার বিকেল ৩টার দিকে টুঙ্গিপাড়ায় বিএনপির এক জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। গোপালগঞ্জের বেদগ্রামে পথসভা শেষ করে গাড়ি বহর নিয়ে যাওয়ার পথে ঘোনাপাড়া এলাকায় হামলার স্বীকার হয়। হামলার একপর্যায়ে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীকে, তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্নাসহ বিএনপির অনেক নেতাকর্মী গুরুতর আহত হন। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হন। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা