গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে দ্রুত শ্রেণি কার্যক্রম শুরুর দাবি
গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অবিলম্বে চূড়ান্ত ভর্তি সম্পাদন করে দ্রুত শ্রেণি কার্যক্রম শুরুসহ দুই দফা দাবিতে মানববন্ধন করেছেন গুচ্ছের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন করেন গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এসময় কয়েকজন অভিভাবকও অংশ নেয় শিক্ষার্থীদের সাথে।
মানববন্ধনে অংশ নিয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহিবুর রহমান বলেন, আমরা গুচ্ছের মধ্যে এসে বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে শঙ্কিত। যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বন্ধুরা ক্লাস শুরু করেছে সেখানে আমরা এখনো ভর্তি সমাপ্ত করতে পারেনি। গুচ্ছের সকল কিছুতে এত ভোগান্তি কেন? বিগত শিক্ষাবর্ষের মতো আমরাও একেই রকমের ভোগান্তি পোহাতে হচ্ছে। দেশের সবকিছুতে পরিবর্তন হলেও এখানে কোনো পরিবর্তন হয়নি।
মানববন্ধনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জেবুন আতিকা বলেন, কোটা আন্দোলন, শিক্ষক আন্দোলন, দেশের বন্যা পরিস্থিতি সবকিছু শেষ হলেও আমাদের ভর্তি কার্যক্রম শেষ হয়নি এখনো। আমরা এখনো অনিশ্চয়তায় ভুগছি আমাদের ভর্তি কার্যক্রম কবে নাগাদ শেষ হবে এবং কখন ক্লাস শুরু হবে। কারো কাছ থেকে সুস্পষ্ট কোনও বক্তব্য পাচ্ছি না। আমি আজ বৃষ্টির মধ্যে সাভার থেকে এখানে এসেছি শুধু গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের টাল-বাহানার জন্য। আমরা চাই অবিলম্বে ক্লাস পরীক্ষা শুরু হোক।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমালোচনা করে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কামরুল ইসলাম বলেন, আমার মনে হয় গুচ্ছভুক্ত বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কোনও মেরুদণ্ড নেই। তারা শুধু বসে বসে টাকা গুনতে পারে। কিন্তু কোনও শিক্ষার্থী জীবন নিয়ে ভাবে না। আজকে যে আমাদের এত সময় নষ্ট করা হচ্ছে আগামীতে বিসিএস, জুডিশিয়ারিসহ প্রতিটি চাকরিতে আমরা পিছিয়ে যাব। আমরা চাই দ্রুততম সময়ে আমাদের চূড়ান্ত ভর্তির কার্যক্রম শেষ করে ক্লাসে ফিরতে।
২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রহিমা সুলতানা বলেন, আপনারা বলেছেন পহেলা আগস্ট ক্লাস শুরু করবেন কিন্তু পারেননি। আমরা এমন একটা হতভাগা শিক্ষাবর্ষের শিক্ষার্থী যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গেলে শুধু বলে অপেক্ষা কর। আমরা আর কতদিন, কতকাল অপেক্ষা করব বলুন? আপনাদের কি এখনো ঘুম ভাঙ্গেনি? আপনারা এবার ঘুম থেকে জেগে উঠুন। হালুয়া-পরোটা নাস্তা খেয়ে সজাগ হন আমাদের শিক্ষার্থীদের কথা চিন্তা করে। নতুবা আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
মানববন্ধন শেষে গুচ্ছের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা দুই দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলো—
১. আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে আমাদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।
২. পহেলা অক্টোবরের মধ্যে আমাদের ক্লাস শুরুর চূড়ান্ত তারিখ ঘোষণা করতে হবে।
এমএসএম / এমএসএম
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি