পাইকগাছায় বৃষ্টিতে শত শত বিঘা চিংড়ি মাছের ঘের ভেসে লাখ লাখ টাকার ক্ষতি
খুলনার পাইকগাছার কয়েকদিনের বিরামহীন বৃষ্টিতে বিভিন্ন এলাকার শত শত বিঘা চিংড়ি মাছের ঘের ভেসে লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। এদিকে একশ্রেণীর স্বার্থলোভী প্রকৃতির বড় বড় চিংড়ী ঘের মালিক জোয়ার দিয়ে ছোট ছোট শ'শ ঘের তলিয়ে দেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। পাইকগাছা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকা কয়েকদিনের বিরামহীন বৃষ্টি ও স্বার্থ লোভী প্রকৃতির চিংড়ী চাষীদের কারণে এলাকা প্লাবিত হচ্ছে। তলিয়ে গেছে ঘর,বাড়ী,ফসলের ক্ষেত, অসংখ্য চিংড়ী ও মাছের ঘের।
যাতে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছে সর্বসাধারণ। পাইকগাছা পৌরসভার ৯ টি ওয়ার্ডের সবগুলোই প্লাবিত হয়ে পানিতে তলিয়ে আছে। শিক্ষা প্রতিষ্ঠান,বাড়ী ঘর,ও ফসলের ক্ষেত কোনটাই বাকী নাই তলিয়ে যেতে। পুকুরের মাছ ভেসে গেছে। উপজেলার বিভিন্ন এলাকাও প্লাবিত হয়েছে এমন খবর সব এলাকা থেকে জানা গেছে। যেগুলে কতিপয় সার্থলোভী প্রকৃতির চিংড়ী ঘের মালিকদের কারণে বেশি ঘটেছে।এসব এলাকায় নদীতে ভাটার সময় পানি সরালে এমন অবস্থা সৃষ্টি হতোনা। বরং উল্টো জোয়ার দিয়ে পরিকল্পতিভাবে এলাকা প্লাবিত করার চক্রান্তে লিপ্ত রয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় শত শত বিঘা চিংড়ি মাছের ঘের ভেসে লাখ লাখ টাকার চিংড়ি ও সাদা মাছ বেরিয়ে গেছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যারা পরিকল্পিত ভাবে জোয়ার দিয়ে সাধারণ মানুষের ক্ষতি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন